LogoHormuzan

প্রকাশ পেল ‘আন্ধার’ সিনেমার টিজার

৫ সেপ্টেম্বর, ২০২৬3 views
প্রকাশ পেল ‘আন্ধার’ সিনেমার টিজার
Daily Muktimarg

রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’। সিনেমার লুক দর্শক মহলে সাড়া ফেলার পর প্রকাশ পেল সিনেমার টিজার। প্রথম ঝলকেই নজর কেড়েছেন সিয়াম আহমেদ ও নাজিফা তুষি।

টিজারে কালো জাদুর বিরুদ্ধে লড়াই করতে দেখা গেছে তুষিকে। অ্যাকশন দৃশ্যের পাশাপাশি এক অলৌকিক ও রহস্যময় নীল চোখের চরিত্রে ধরা দিয়েছেন সিয়াম। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র গাজী রাকায়াতকে দেখা গেছে একটি বনের ভেতরে। আর এক ঝলকে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী।

টিজারে দেখা যায়, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজাতে ব্যস্ত তুষি। ঠিক তখনই তার পেছনে একটি ভূতুড়ে হাতের আবির্ভাব ঘটে। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট।

তবে চঞ্চল চৌধুরী, গাজী রাকায়াত ও ফররুখ আহমেদ রেহানকে টিজারে দেখা গেলেও তাদের চরিত্রগুলো স্পষ্ট করা হয়নি। একটি দৃশ্যে অভিনেত্রী আফসানা মিমিকে তুষির চিৎকার শুনে আতঙ্কিত হয়ে দৌড়াতে দেখা যায়। টান টান উত্তেজনার টিজারে ভয় চেপে বসেছে দর্শকদের মনে।

‘আন্ধার’ সিনেমায় সিয়ামকে গোয়েন্দা দেলোয়ার, চঞ্চল চৌধুরী শামশের, মোস্তফা মনোয়ার ইন্সপেক্টর মনোয়ার এবং নাজিফা তুষিকে নাদিয়া চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

দেশের জনপ্রিয় ব্যান্ডদল অর্থহীনের সংগীত তারকা সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর ভৌতিক গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘আন্ধার’। ‘২২১ বি’ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে সিনেমাটি মুক্তি পাবে আগামী অক্টোবরে।