LogoHormuzan

ভারত সিরিজের জন্য দল ঘোষণা আফগানিস্তানের

আগামী মাসে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

২৫ আগস্ট, ২০২৬5 views
ভারত সিরিজের জন্য দল ঘোষণা আফগানিস্তানের
Daily Muktimarg

আগামী মাসে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

সাদা বলের দলে ফিরেছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। দলে আরও ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার গুলবাদিন নাইব।

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্সে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার নুর-উল-রাহমান। দলে থাকা আরেক উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজের ব্যাকআপ হিসেবে দলে নেওয়া হয়েছে নুরকে।

ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে ইব্রাহিম জাদরানের। এর আগে দলের নেতৃত্বে ছিলেন অভিজ্ঞ বোলার রশিদ খান।

ভারত ও আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে দিল্লিতে। তবে এটি আফগানিস্তানের হোম সিরিজ। নিজেদের হোম ম্যাচগুলো দীর্ঘদিন ধরে ভারত, দুবাইয়ে বা অন্য কোন ভেন্যুতে খেলছে আফগানরা।

আফগানিস্তান টি-টোয়েন্টি দল: ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নুর উল রাহমান, সেদিকুল্লাহ আটাল, ডারউইশ রাসুলি, আজমতুল্লাহ ওমারজাই, গুলবাদিন নাইব, মোহাম্মাদ নবি, রশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, নুর আহমাদ, মুজিব উর রাহমান, ফজলহক ফারুকি, আবদুল্লাহ আহমাদজাই ও নাভিন-উল-হক।