শুক্রবার রাতে ম্যানচেস্টার সিটি ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে ৪-১ গোলে। রায়ান চেরকি ও আর্লিং হালান্ড দুজনেই জোড়া গোলে জয়ে প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ জিতল ম্যানচেস্টার সিটি।
প্যালেস শুরুতে ভালো খেলেলেও ১৭ মিনিটেই পিছিয়ে পড়ে তারা। অ্যান্টোইন সেমেনিওর ক্রসে হেডে গোল করেন হালান্ড। এটি নতুন মৌসুমে হালান্ডের প্রথম গোল। ৫৪ মিনিটে চেরকি প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে গোল করেন।
দুই মিনিট পর প্যালেস একটি গোল শোধ করে। ইয়েরেমি পিনোর ফ্রি কিক ক্রসবারে লেগে সিটির গোলরক্ষক দোন্নারুম্মার গায়ে লেগে জালে ঢোকে।
তবে ৫৯ মিনিটে চেরকি আবার গোল করে দলকে আরও এগিয়ে দেন। ৮৫ মিনিটে হালান্ডও নিজের দ্বিতীয় গোল করে সিটির জয় নিশ্চিত করেন।

