LogoHormuzan

এনবিআরের ২৬৬ সহকারী রাজস্ব কর্মকর্তার বদলি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ২৬৬ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে।

১০ সেপ্টেম্বর, ২০২৬2 views
এনবিআরের ২৬৬ সহকারী রাজস্ব কর্মকর্তার বদলি
Daily Muktimarg

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ২৬৬ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়ন করা হয়।

এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩-এর দ্বিতীয় সচিব মো. জাকির হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২৬৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।