প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও মুখ ধুবড়ে পড়ল পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। ফলে মাত্র আড়াই দিনেই তিন টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস ও ১০৩ রানে হারল তারা।
লিডসে দুই ইনিংস মিলিয়েও ইংল্যান্ডের রান শোধ দিতে পারেনি পাকিস্তান। ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৪০৯ রানের বিপরীতে ১৭১ ও ১৩৫ রানে অলআউট হয় দলটি।
পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার শুরু হয় ইনিংসের দ্বিতীয় ওভারে। ইংল্যান্ডের পেসার জফরা আর্চারের বলে ইমাম-উল-হক ডাক মেরে বিদায় নিলে। ফিরতি ওভারে আরেক ওপেনার আজান আওয়াইসকেও ফেরান আর্চার। দলীয় ১৩ রানে দুই ওপেনারকে হারিয়ে লিডসে দিশেহারা হয়ে যায় পাকিস্তান।
আর্চারের পর ৩ উইকেট ওলি রবিনসন ও জশ টাং নিলে বাকিটি নেন গাস অ্যাটকিনসন। পেসারদের গতির ঝড়ের সামনে ১৩৫ রানে অলআউট হয় পাকিস্তান। পাকিস্তানের হযে সর্বোচ্চ ৪১ রান করেন মোহাম্মদ রিজওয়ান।
এর আগে ইংল্যান্ড ৪০৯ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৯১ রান করেন হ্যারি ব্রুক। অধিনায়ক জো রুটের ৬৬ রানের বিপরীতে ৭৩ করেন জর্ডান কক্স। পাকিস্তানের হয়ে তৃতীয় টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন বাঁহাতি স্পিনার আলি উসমান।
প্রথম ইনিংসে ৫টি করে উইকেট নেন রবিনসন ও টাং। দ্বিতীয় ইনিংসেও সমান ৩ টি করে উইকেট নিলেও মাত্র ২৯ রান খরচ করা রবিনসন ম্যাচসেরা হন।
সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ আগস্ট ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে।

