LogoHormuzan

রেলওয়ের শীর্ষ পদে রদবদল

৩ সেপ্টেম্বর, ২০২৬3 views
রেলওয়ের শীর্ষ পদে রদবদল
Daily Muktimarg

বাংলাদেশ রেলওয়ের শীর্ষ পর্যায়ের তিনটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন), অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) এবং চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক পদে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উপসচিব কামরুল হাসান সই করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মো. সুবক্তগীনকে ঢাকার রেলভবনে অতিরিক্ত মহাপরিচালক-অবকাঠামো (চলতি দায়িত্ব) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, বর্তমানে অতিরিক্ত মহাপরিচালক-উন্নয়ন (চলতি দায়িত্ব) পদে থাকা মামুনুল ইসলামকে চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত মহাপরিচালক-অবকাঠামো (চলতি দায়িত্ব) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক-উন্নয়ন (চলতি দায়িত্ব) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন পদে দায়িত্ব পালনের পাশাপাশি আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান যমুনা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।