LogoHormuzan

শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

বিএনপি সরকারের মন্ত্রিসভায় যুক্ত হলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। 

২১ আগস্ট, ২০২৬10 views
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
Daily Muktimarg

বিএনপি সরকারের মন্ত্রিসভায় যুক্ত হলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। 

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পরই বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নতুন চার মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী এবং এম রশিদুজ্জামান মিল্লাত। তাদের মধ্যে ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী, আন্দালিব রহমান পার্থ তথ্যমন্ত্রী, সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া নতুন দুই প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন। হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

বঙ্গভবনের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।