LogoHormuzan

সংকট কাটাতে আমাদের ধৈর্য ধরতে হবে: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড় করাতে প্রধানমন্ত্রী তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন। সংকটময় সময়ে সবাইকে ধৈর্য ধরতে হবে।

২৮ আগস্ট, ২০২৬5 views
সংকট কাটাতে আমাদের ধৈর্য ধরতে হবে: চিফ হুইপ
Daily Muktimarg

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড় করাতে প্রধানমন্ত্রী তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন। সংকটময় সময়ে সবাইকে ধৈর্য ধরতে হবে।

শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ম্যাজিক ফেস্টিভ্যাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. নূরুল ইসলাম বলেন, বিগত সরকারের একজন মন্ত্রী বিদেশে ৩৫৬টি বাড়ি করেছেন। আরেকজন একাই দুই লাখ কোটি টাকা লুট করেছেন। বিদ্যুৎ খাতে লক্ষাধিক কোটি টাকা লুট করে তাদের আবার ইনডেমনিটি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এমন একটি ভঙ্গুর অর্থনীতির দেশকে ঘুরে দাঁড় করানোর জন্য তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন। অনাড়ম্বর জীবনযাপন করে তিনি সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে অনর্থক সমালোচনা বন্ধ করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে চিফ হুইপ বলেন, সংকটের সময়ে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করা প্রয়োজন।

সম্মিলিত জাদুশিল্পী সংস্থার সভাপতি মিনহাজুর রহমান যুবরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন স্টালিন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার নুর আজিজুর রহমান এবং ম্যাজিক আইকন আলী রাজ বক্তব্য দেন।