LogoHormuzan

হাম উপসর্গে ৩ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

৩ সেপ্টেম্বর, ২০২৬2 views
হাম উপসর্গে ৩ জনের মৃত্যু
Daily Muktimarg

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৬ জনে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৬৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ ছাড়া ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

নতুন রোগীসহ দেশে এ পর্যন্ত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২৭ জনে। আর হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।