LogoHormuzan

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে।

২৯ আগস্ট, ২০২৬24 views
ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু
Daily Muktimarg

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৯৬ জন নতুন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে। আর নতুন ৯৯৬ জনসহ এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৮৬ জনে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৯১ জন রয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, খুলনা বিভাগে ২৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ৩৬ জন, সিলেট বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে ২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।