LogoHormuzan
অর্থনীতি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ

১ আগস্ট, ২০২৬15 views
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ
Daily Muktimarg

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ২০২৬ সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৯ জুলাই প্রকাশিত এ বিজ্ঞপ্তির মাধ্যমে ১টি ক্যাটাগরির পদে মোট ৫৮৭ জন যোগ্য নারী ও পুরুষকে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে bpdbstaf.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণের সময় শিক্ষাগত যোগ্যতার তথ্য, জাতীয় পরিচয়পত্র, রঙিন ছবি এবং স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে।

অনলাইন আবেদন শুরু: ৩ আগস্ট ২০২৬, সকাল ১০:০০টা
আবেদনের শেষ সময়: ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৫:০০টা

আবেদন করার আগে প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি এবং অন্যান্য শর্তাবলি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

Advertisement

Hormuzan Foundation