LogoHormuzan

চার বিভাগে বৃষ্টির আভাস

২২ আগস্ট, ২০২৬43 views
চার বিভাগে বৃষ্টির আভাস
Daily Muktimarg

দুই দফা নিম্নচাপের পর আবারও কমে গেছে বৃষ্টি। বেড়েছে গরম। অবশ্য গতকাল রাজধানীসহ দেশের কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হলেও গরম কমেনি।

আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছিল, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।