LogoHormuzan
বিনোদন

ছায়ানটের সভাপতি সারওয়ার আলী, সম্পাদক লাইসা আহমদ লিসা

দেশজুড়ে বাঙালি সংস্কৃতি ও চেতনার বিকাশে কার্যক্রম আরো সম্প্রসারণের প্রত্যয় নিয়ে নতুন কার্যকরী সংসদ গঠন করেছে ছায়ানট। এতে সভাপতি পদে সারওয়ার আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে লাইসা আহমদ লিসা পুনর্নির্বাচিত হয়েছেন।

১ আগস্ট, ২০২৬9 views
ছায়ানটের সভাপতি সারওয়ার আলী, সম্পাদক লাইসা আহমদ লিসা
Daily Muktimarg
📷 লাইসা আহমদ লিসা, সারওয়ার আলী

দেশজুড়ে বাঙালি সংস্কৃতি ও চেতনার বিকাশে কার্যক্রম আরো সম্প্রসারণের প্রত্যয় নিয়ে নতুন কার্যকরী সংসদ গঠন করেছে ছায়ানট। এতে সভাপতি পদে সারওয়ার আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে লাইসা আহমদ লিসা পুনর্নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) সকালে রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিন বছরের জন্য ১৫ সদস্যের কার্যকরী সংসদ নির্বাচিত হয়। একই মেয়াদের জন্য ছয় সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।

নবনির্বাচিত কার্যকরী সংসদে সহসভাপতি নির্বাচিত হয়েছেন খায়রুল আনাম শাকিল ও পার্থ তানভীর নভেদ। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন জয়ন্ত রায় ও তানিয়া মান্নান। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন নাসেহুন আমীন।

কার্যকরী সংসদের অন্যান্য সদস্য হলেন—মফিদুল হক, সাহানা আখতার রহমান পাপড়ি, নাহাস খলিল, জুবায়ের ইউসুফ, জেসমিন বুলি, শশাঙ্ক সাদী, শারমীন সাথী ইসলাম এবং মহুয়া মঞ্জরী সুনন্দা।

এছাড়া উপদেষ্টা পরিষদে নির্বাচিত হয়েছেন সেলিনা মালেক চৌধুরী, ইফফাত আরা দেওয়ান, শাহীন সামাদ, সুলতানা কামাল, রামেন্দু মজুমদার এবং শ্যামলী নাসরিন চৌধুরী।

বার্ষিক সাধারণ সভায় নবনির্বাচিত নেতৃত্ব ছায়ানটের সাংস্কৃতিক কার্যক্রম দেশব্যাপী আরো বিস্তৃত করা, নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত করা এবং প্রতিষ্ঠানের ঐতিহ্য ও মূল্যবোধ সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Report: Sumitro Sujan

Advertisement

Hormuzan Foundation