LogoHormuzan

অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

সম্প্রতি বিশ্বজুড়ে অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসার নতুন অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।

২৭ আগস্ট, ২০২৬4 views
অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
Daily Muktimarg

সম্প্রতি বিশ্বজুড়ে অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসার নতুন অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে আসার পর থেকে ট্রাম্প প্রশাসন ব্যাপক অভিবাসনবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে।

গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে কনস্যুলার কর্মকর্তাদের জন্য একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এই প্রশিক্ষণের কারণে ভিসাসেবার অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে।

এর আগে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, যেসব আবেদনকারীর অভিবাসী ভিসার সাক্ষাৎকার নির্ধারিত ছিল, তাঁদের ই-মেইলে জানানো হয়েছে যে, অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণের পর নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।তবে প্রশিক্ষণের বিস্তারিত বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর।

২০২৪ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্প অবৈধ অভিবাসন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তাঁর প্রশাসন বৈধ অভিবাসনের পথও কঠিন করেছে। এর মধ্যে কয়েকটি কর্মসংস্থানভিত্তিক ভিসার (যেমন এইচ-১ বি) আবেদনকারীদের জন্য অতিরিক্ত ফি আরোপের সিদ্ধান্তও রয়েছে।

প্রসঙ্গত, বার্তা সংস্থা রয়টার্স গতকাল বুধবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। পরে তাদের মূল প্রতিবেদনের শিরোনাম ও প্রথম অনুচ্ছেদ সংশোধন করা হয়। সংশোধিত প্রতিবেদনে ‘সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট’-এর স্থলে শুধু ‘অভিবাসী ভিসা অ্যাপয়েন্টমেন্ট’ স্থগিত করার বিষয়টি উল্লেখ করেছে রয়টার্স।