সৌদি আরবের ওপর সাম্প্রতিক হুথি হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, এখন ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের সময় এসেছে।
বৃহস্পতিবার (সেপ্টেম্বর) পাকিস্তানি টিভি চ্যানেল ‘জিও নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
প্রতিরক্ষামন্ত্রী জানান, সৌদি আরব ও সেখানকার পবিত্র স্থানগুলোর সুরক্ষায় ইসলামাবাদ প্রতিশ্রুতিবদ্ধ। হুথি বাহিনীর হামলার আশঙ্কার প্রেক্ষাপটে সৌদি আরবের বার্তা ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান।
আসিফ বলেন, “রাষ্ট্র হিসেবে ইরান নতুন কোনো ফ্রন্ট বা যুদ্ধক্ষেত্র খুলবে বলে আমার মনে হয় না,” কারণ তারা ইতিমধ্যেই এই অঞ্চলের একটি সংঘাতে জড়িয়ে আছে।
বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় আসিফ জানান, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যকার ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিটি এমন একটি উদ্যোগ যা দেশগুলোর নিজস্ব নিরাপত্তা চাহিদার কথা বিবেচনা করে ইতিমধ্যেই গড়ে উঠেছে।
তিনি আরও জানান, এই অঞ্চলে আরো অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা বা উদ্যোগ গড়ে উঠতে পারে; তবে তিনি জোর দিয়ে বলেন যে, এটি কোনো সুনির্দিষ্ট ঘটনার ওপর ভিত্তি করে পাওয়া তথ্য নয়, বরং তার নিজস্ব বিশ্লেষণ।

