LogoHormuzan

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯

নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে দাঁড়িয়েছে।

২৭ আগস্ট, ২০২৬4 views
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯
Daily Muktimarg

নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সর্বশেষ তথ্যে দেশটির পুলিশ এ সংখ্যা জানিয়েছে। বন্যার পানির সঙ্গে নেমে আসা কাদা ও পাথরের নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়, নেপাল পুলিশ নতুন করে ৩৮৯টি মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে। এর আগে উদ্ধার করা মরদেহের সংখ্যা ছিল ৩৫৯।

আকস্মিক বন্যায় আক্রান্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। পাশাপাশি নতুন করে বন্যা হলে ঝুঁকিতে পড়তে পারেন—এমন বাসিন্দাদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

বুধবার সকালে হঠাৎ করে রাসুয়া জেলার দিকে আকস্মিক ঢল নেমে আসে। এতে ত্রিশূলি ও নারায়ণী নদীর পানি বেড়ে যায়। একই সময়ে ভোটেকোশি নদীর পানিও ফুলে ওঠে। পাহাড় থেকে নেমে আসা পানির সঙ্গে বিপুল পরিমাণ কাদা ও পাথর যুক্ত হয়ে ভয়াবহ স্রোতের সৃষ্টি হয়।

প্রবল স্রোতে রাস্তার পাশের ঘরবাড়ি, সেতু, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। বহু মানুষ কাদা ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফলে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

নেপালের পাশাপাশি চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতেও এই প্রাকৃতিক দুর্যোগের ব্যাপক প্রভাব পড়েছে। সেখানে অন্তত ৩০০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।