LogoHormuzan

নেপালে বন্যায় নিহত বেড়ে ১১২৭

নেপালের ভোটেকোশি ও ত্রিশূলী নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে পৌঁছেছে। এছাড়াও এখনো নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন।

২ সেপ্টেম্বর, ২০২৬2 views
নেপালে বন্যায় নিহত বেড়ে ১১২৭
Daily Muktimarg

নেপালের ভোটেকোশি ও ত্রিশূলী নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে পৌঁছেছে। এছাড়াও এখনো নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন।

বুধবার (২ সেপ্টেম্বর) নিজেদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। 

কাঠমন্ডু পোস্টের খবর বলছে, নেপালের বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তী ভারত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, বন্যার উৎপত্তিস্থল রাসুয়া থেক ৪৫টি, নুয়াকোট থেকে ১৫৫, ধাদিং থেকে ৫৯, চিতাওয়ান থেকে ৩৪৮, গোর্খা থেকে ৬৬, তানাহুন থেকে ৩৮, নাওয়ালপারাসি পূর্ব থেকে ২১৭, নাওয়ালপারাসি পশ্চিম থেকে ১৯০টি এবং প্রতিবেশী ভারত থেকে ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এসব মরদেহের ১ হাজার ১১৩টি মরদেহের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অপরদিকে ৯৫টি মরদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আর ৯১১টি মরদেহের বিস্তারিত পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যাদের পরিবারের সদস্য নিখোঁজ হয়েছেন তারা সেখান থেকে তথ্য জেনে প্রিয়জনকে শনাক্ত করতে পারবেন।

বন্যাকবলিত অঞ্চলে উদ্ধার অভিযানের জন্য ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে দেশটির পুলিশ। তারা উদ্ধার অভিযানের সঙ্গে ত্রাণ বিতরণ এবং মরদেহ রক্ষণাবেক্ষণের কাজও করছে।

অপরদিকে বন্যাকবলিত অঞ্চল থেকে ৬ হাজার ৫৪১ জনকে উদ্ধার করা হয়েছে। আর এখনো নিখোঁজ আছেন ৪ হাজার ৮৫৮ জন।

আরও বন্যার শঙ্কা থাকায় অনেক পরিবারকে উঁচুস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া গাড়ি চলাচলের জন্য সড়ক মেরামতের কাজও চলছে। এতে পুলিশের সঙ্গে স্থানীয় প্রশাসন কাজ করছে।