LogoHormuzan

অনলাইনে ইলিশ বিক্রির প্রতারণা, গ্রেফতার ২

২১ আগস্ট, ২০২৬6 views
অনলাইনে ইলিশ বিক্রির প্রতারণা, গ্রেফতার ২
Daily Muktimarg

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কম দামে চাঁদপুরের ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এক সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

নড়াইল জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন, সিমকার্ড এবং নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— নড়াইল জেলার কালিয়া উপজেলার নোয়াগ্রামের মো. হাবিবুর রহমান ওরফে সাজিদ (৪১) এবং চাঁদপুর মধ্যপাড়া এলাকার মো. রকিবুল হাসান নয়ন ওরফে রাব্বী (৩৬)।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ও ডিবি পুলিশের তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় নড়াইলের কালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

চাঁদপুর মডেল থানায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নেমে এ চক্রের সন্ধান পায় পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুজনসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও পেনাল কোডে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।