LogoHormuzan

সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পেয়েছে কন্নড় সুপারস্টার যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’।

২১ আগস্ট, ২০২৬10 views
সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’
Daily Muktimarg

অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পেয়েছে কন্নড় সুপারস্টার যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কোনো দৃশ্য বাদ না দিয়েই ছবিটিকে ‘এ’ সার্টিফিকেট দিয়েছে।

২৬ আগস্ট বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। সিবিএফসির তথ্য অনুযায়ী, কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত দ্বিভাষিক এই সিনেমার দৈর্ঘ্য ৩ ঘণ্টা ১২ মিনিট।

তবে সিনেমার কন্নড় সংস্করণে থাকা দুটি আপত্তিকর শব্দ পরিবর্তন বা মিউট করার নির্দেশ দিয়েছে বোর্ড। পাশাপাশি সিনেমাজুড়ে ধূমপান ও মদ্যপানবিরোধী প্রয়োজনীয় সতর্কবার্তা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

‘টক্সিক’ ঘিরে এরই মধ্যে সহিংসতা, যৌনতা ও বিভিন্ন সংবেদনশীল দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও সিনেমাটি নিয়ে আগ্রহ ও বিতর্ক দেখা দিয়েছে। যুক্তরাজ্যেও ছবিটিকে কেবল প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ছবিটি মূলত প্রাপ্তবয়স্ক দর্শকদের কথা মাথায় রেখেই নির্মাণ করা হয়েছে।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’-এ যশের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কোরেশি ও রুক্মিণী বসন্ত।