LogoHormuzan

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। জানা গেছে নিতম্ব এবং কোমরের সংযোগস্থলে গুরুতর আঘাত পাওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে প্রায় ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

২৫ আগস্ট, ২০২৬37 views
শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা
Daily Muktimarg

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। জানা গেছে নিতম্ব এবং কোমরের সংযোগস্থলে গুরুতর আঘাত পাওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে প্রায় ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাণাবলী’ ও ‘মাইসা’ সিনেমার শুটিংয়ের সময় অ্যাকশন ও নাচের দৃশ্যে অভিনয় করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন রাশমিকা। আঘাতের কারণে নিতম্ব ও কোমরের মাঝের একটি পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গেছে বলে জানা গেছে।

চিকিৎসকদের মতে, এ ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায়। নিয়মিত কঠোর শারীরিক অনুশীলনের কারণে খেলোয়াড়দের এমন আঘাতের ঝুঁকি থাকে। একজন অভিনেত্রীর ক্ষেত্রে এ ধরনের গুরুতর চোটের ঘটনা তুলনামূলক বিরল বলেও চিকিৎসকেরা জানিয়েছেন।

বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রাশমিকা। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে শুটিং থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে ‘রাণাবলী’ ও ‘মাইসা’—দুই সিনেমারই শুটিং আপাতত পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে বিয়ের পর প্রথমবারের মতো ‘রাণাবলী’ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন রাশমিকা ও বিজয়। এর আগে ‘গীত গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’ ও ‘অর্জুন রেড্ডি’ সিনেমায় তাদের জুটি দর্শকদের প্রশংসা পেয়েছে।