ঢাকা মহানগরের দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে দলীয় মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের নাগরিক সমস্যা চিহ্নিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের কড়া নজরদারির নির্দেশ দেন এনসিপির আহ্বায়ক।
সভায় এনসিপির ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার, ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

