LogoHormuzan

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য হয়েছে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তাঁর ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য হয়েছে।

২২ আগস্ট, ২০২৬8 views
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য হয়েছে
Daily Muktimarg

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তাঁর ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য হয়েছে। শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ আগস্ট মহামাণ্য রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর সংসদীয় আসনটি শূন্য হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সংসদের ৩৪৯ জন সদস্যের মধ্যে ৩৪৩ জন এই নির্বাচনে ভোট দেন। নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে জয়ী হন।